Order & Return Policy
অর্ডার/ প্রি-অর্ডার-শর্তাবলী
►প্রি-অর্ডার এর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার উঠা-নামার কারণে প্রোডাক্টের প্রাইস কমবেশি হতে পারে সেক্ষেত্রে আপনাকে আগেই অবগত করা হবে, প্রোডাক্ট প্রাইসিং পরিবর্তনের কারণে আপনি যদি প্রোডাক্ট নিতে অনিচ্ছুক থাকেন সেক্ষেত্রে বুকিং অ্যামাউন্ট রিফান্ড করা হবে।
►আমাদের প্রি-অর্ডার প্রোডাক্ট আসার সাধারণ সময় ৭ থেকে ১৫ কার্যদিবস , কিন্তু শিপমেন্ট জনিত কোন অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে ডেলিভারি টাইম ব্যাহত হতে পারে যা আপনাকে জানানো হবে।
►ম্যানুফ্যাকচারার কোম্পানিতে কোন অর্ডার প্লেস করলে তাদের ডেলিভারি টাইম অনুযায়ী ডেলিভার করা হবে। (কোন ক্ষেত্রে ১৫-৯০ কর্মদিবস হতে পারে)
►আন্তর্জাতিক বাজারে কোন কারণে প্রোডাক্টে না পাওয়া গেলে পুরো অগ্রিম পেমেন্ট বিফান্ড করে দেওয়া হবে।
►প্রোডাক্ট আমাদের হাতে আসা মাত্রই আমরা আপনাকে জানিয়ে দিবো। হাতে আসার ২-৩ কর্মদিবসের মধ্যে প্রোডাক্ট রিসিভ করেতে হবে।
►প্রোডাক্ট আসার পর পিকআপ করতে চাইলে শপে এসে পিকাপ করতে পারবেন / ঢাকার ভিতরে হোম ডেলিভারির অথবা ঢাকার বাহিরে সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্ট নিতে হলে ৪৮ থেকে ৭২ ঘন্টা সময় লাগবে, সেখানে শর্তসাপেক্ষে ডেলিভারি চার্জ যুক্ত হবে।
►আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্ট ক্যাশ ডিস্কাউন্টেড প্রাইস। ক্যাশ/ব্যাংক পেমেন্ট ব্যাতিত অন্য যে কোন ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ অ্যাড হবে। আমাদের Brac/City/PUBALI/DBBL/AB/EBL এইসব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। অতিরিক্ত চার্জ এড়াতে ব্যাংকে অথবা ক্যাশে পেমেন্ট করতে পারেন।
►EMI, বিকাশ, নগদ, রকেট পেমেন্ট এর ক্ষেত্রে এই প্রাইস প্রযোজ্য নয়।
►ক্যাশ পেমেন্ট ব্যতীত অন্যান্য পেমেন্ট মাধ্যম থেকে পেমেন্ট করলে অবশ্যই নিম্নে উল্লেখ করা চার্জ অ্যাড হবে-
১- বিকাশ চার্জ ১.১৫%
২- নগদ চার্জ ১.২%
৩- রকেট চার্জ ১.০%
৪- ক্রেডিট/ডেবিট কার্ড ১.৫৩% (কার্ড ভেদে ১%-১.৫৩% এর মধ্যে হতে পারে)
৫- EMI -আমাদের EMI পলিসি সম্পর্কে জানতে কল করুন অথবা এই লিঙ্ক টি ভিসিট করবেন-
বিঃদ্রঃ ওয়ারেন্টি স্টিকার ছিড়ে ফেলা বা মিসিং থাকা, প্রোডাক্টের বক্স ছেড়া বা সাইডে টেপ খোলার সময়ের ছিড়ে যাওয়া , প্রোডাক্টের বক্সের মধ্যকার কোনো এক্সেসরিস বা ম্যানুয়াল মিসিং থাকলে ওয়ারেন্টি রিজেক্ট হওয়ার সম্ভবনা থাকে , তাই অনুগ্রহ পুর্বক যত্ন করে প্রোডাক্টি আনবক্সিং করার অনুরোধ করা হচ্ছে ।
প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পরে প্রোডাক্ট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য +8801515288880 নম্বরে কল করুন অথবা সরাসরি আমাদের সোরুমে চলে আসুন।সেন্টারে (Shop 440,Level-3, Orchard Point Shopping Complex)
বিঃদ্রঃ প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পরে প্রোডাক্ট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আউটলেটে কোন ধরনের সার্ভিস দেওয়া সম্ভব হবে না।
ব্রাদার্স এক্সপ্রেস রিফান্ড নীতি
রিফান্ড পদ্ধতি:
১. অর্ডারের জন্য অগ্রিম অর্থ সম্পূর্ণরূপে ফেরতযোগ্য নয়। তবে, যদি আমরা নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে না পারি অথবা আমাদের পক্ষ থেকে কোনও সমস্যার কারণে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হই, তাহলে রিফান্ড প্রক্রিয়া ৩ কার্যদিবস থেকে সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।
২. যে পদ্ধতিতে অর্থ প্রদান করা হয়েছে (SSL/MFS/ব্যাংক ট্রান্সফার) সেই একই পদ্ধতিতে ফেরত দেওয়া হবে।
রিফান্ডের সময়সীমা:
•মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS - বিকাশ, নগদ, রকেট): ৩ কার্যদিবস
•ব্যাংক ট্রান্সফার: ৩ কার্যদিবস
•SSL: ১৪ কার্যদিবস
►রিফান্ডের সময়কাল শুধুমাত্র কর্মদিবসের জন্য প্রযোজ্য এবং এতে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিন অন্তর্ভুক্ত নয়।
►কোন গ্রাহক যদি সরাসরি আমাদের কোন আউটলেট থেকে পণ্য ক্রয় করে থাকেন এবং পরবর্তীতে যদি সেটা রিফান্ড ক্লেইম এপ্লিক্যাবল হয়, তাহলে প্রথমত আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে পণ্যটি আমাদের কেয়ারের মাধ্যমে ফেরত দিতে হবে এবং পরবর্তিতে আমরা পণ্যটি হাতে পেয়ে সবকিছু চেক করে রিফান্ড যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার দিন থেকে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে ।
►অনলাইন পিক-আপ অর্ডারের ক্ষেত্রে রিফান্ডের সময়কাল অর্ডার বাতিলের তারিখ থেকে শুরু হবে।
► কুরিয়ার পণ্যের ক্ষেত্রে, গ্রাহক আমাদের কাছে পণ্য ফেরত দেওয়ার পরে আমরা পণ্যটি হাতে পেয়ে সবকিছু চেক করে রিফান্ড যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার দিন থেকে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে ।
নীতি পরিবর্তন:
ব্রাদার্স এক্সপ্রেস পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় এই রিফান্ড নীতি পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
দ্রষ্টব্য: এই রিফান্ড নীতি আমাদের শর্তাবলীর একটি অংশ। আমাদের আউটলেট, ই-কমার্স ওয়েবসাইট বা ফেসবুক পেইজ এবং হটলাইন ব্যবহার করে, কোন ধরনের পন্য ক্রয়ের ক্ষেত্রে উক্ত শর্তাবলীগুলো প্রযোজ্য হবে। এছাড়া যদি আপনার কোনও প্রশ্ন বা বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।